সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

রাজাপুরে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৬ বছরের শিশু শিক্ষার্থী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুরে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (৬) নামের নুরানী মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের ছোট ভাই ১০ মাস বয়সী ইসমাইল।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম গালুয়ার বাসিন্দা আল আমিনের ছেলে । নিহত শিশু গালুয়া গ্রামের শাহাবুদ্দিন নুরানী মাদ্রাসার ছাত্র । পুুলিশ ও স্বজনরা জানান, মা ও দাদির সাথে শিশু সিয়াম ও ইসমাইল অসুস্থ আত্মীয়কে দেখতে গালুয়া থেকে ইজিবাইকে রাজাপুরে আসছিলো। পথিমধ্যে বেপরোয়া গতির একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে ইজিবাইকটি উল্টে যায়। এতে দুই শিশু ছিটকে পড়ে মুখমন্ডলে আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৬ বছরের শিশু শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৮:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩