সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

গৌরনদীতে কিশোরকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে থানায় লিখিত অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে বায়জিদ সরদার (১৩) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে বৃহস্পতিবার রাতে গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ৩ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার গোবর্ধন মহল্লার। নিহত বায়জিদ ওই মহল্লার মুজাম সরদারের ছেলে। নিহতের চাচা মনির সরদার অভিযোগ করে বলেন, গত সোমবার সকালে বায়জিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশি আব্দুল বেপারী।পরবর্তীতে একটি সারের বস্তা নিয়ে ভ্যানযোগে তারা দু’জনে বালিয়ারপাড় নামক এলাকায় যায়। এর আধা ঘন্টা পর ভেজা ও কর্দমাক্ত বায়জিদকে অচেতন অবস্থায় বাড়িতে নিয়ে আসে আব্দুল বেপারী।ওইদিনই তাকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অচেতন অবস্থায়ই সে (বায়জিদ) মারা যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল বেপারী পলাতক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন আজকের ক্রাইম নিউজের প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান, বিষয়টি তদন্তের জন্য শুক্রবার দুপুরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনি স্যারসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে কিশোরকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩