সংবাদ শিরোনাম ::
বরিশাল নগরীতে ৫ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
বরিশাল নগরী কাউনিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে। আটককৃত মো.রিপন খান (২৫) পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার এলাকার বাসিন্দা জাকির খানের ছেলে।
আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এস আই তানজিল আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি টিম নগরের ৪ নম্বর ওয়ার্ডের আল মাদানী সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


























