সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পুলিশের গুলিতে আহত ওড়িশার সেই স্বাস্থ্যমন্ত্রী মারা গেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পুলিশের গুলিতে আহত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস মারা গেছেন। রবিবার রাজ্যটির ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেন পুলিশের এক কর্মকর্তা।

গুলিতে আহত স্বাস্থ্যমন্ত্রী নব কিশোরকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনি। মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অ্যাপোলো হাসপাতাল এক বিবৃতিতে জানায়, মন্ত্রীকে আইসিইউতে রেখে হৃদযন্ত্র সচল করতে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরেনি এবং তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, নব কিশোর দাসের অবস্থার অবনতি হলে তাকে ঝাড়সুগুদা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বিমানে করে ভুবনেশ্বরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গান্ধী চকে একটি পাবলিক গ্রাভিয়েন্স অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নব কিশোর।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী গাড়ি থেকে নামার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ব্রজরাজনগর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই জানান, সহকারী সাব-ইন্সপেক্টর গোপাল দাশ গুলি করেছেন। গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা গান্ধী চক পোস্টে ডিউটিতে ছিলেন। মন্ত্রী আসার খবর পেতেই তিনি ওই দলীয় কার্যালয়ের কাছে যান। মন্ত্রী গাড়ি থেকে নামতেই তিনি নিজের সার্ভিস রিভলভার দিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি চালান।- আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের গুলিতে আহত ওড়িশার সেই স্বাস্থ্যমন্ত্রী মারা গেছেন

আপডেট সময় : ০৪:০২:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩