বাবুগঞ্জে আন্তস্কুল-মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
- আপডেট সময় : ১২:২০:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন কর্তৃক শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শেষ হয়েছে।
গতকাল শনিবার দিনব্যাপী বাবুগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলম, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টার, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাসরীন জোবায়দা,বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ইব্রাহিম খলিল, মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসাইন, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ. জে.এম সামসুল আলম সহ
উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























