সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে নৃত্য শিল্পীকে ধর্ষণের দায়ে একজন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে এক নৃত্য শিল্পীকে গ্রেফতারের দায়ে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

২৮ জানুয়ারি র‌্যাব-৮ এর এএসপি মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর এর আধুনিক তথ্য প্রযুক্তি সহায়তায় পটুয়াখালী কলাপাড়া থানাধীন ধানখালী এলাকা হতে গনধর্ষনকারী পলাতক আসামী মোঃ জসিম খান(৪০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, বরিশাল নগরীর ধান গবেষণা রোডের বাসিন্দা নৃত্য শিল্পী মিতু (ছদ্মনাম) গত ২১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ০৬ঃ৩০ ঘটিকার সময় নৃত্য শিখতে গিয়ে পরিচয়ের সূত্র ধরে ’গণধর্ষণের শিকার হয়। এই ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় দুইজনকে নামীয় আসামি ও একজনকে অজ্ঞাতনামা করে একটি গণধর্ষণের মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা যায়, ১নং আসামি ডান্স সহকারি মোহাম্মদ মিরাজ হোসেন(২২) ভিকটিমকে রুপাতলী ধানগবেষনা রোড খান বাড়ীর পাশে বাংলালিংক টাওয়ায়ের সিকিউরিটির থাকার রুমের ভিতর জরুরী কথা বলার জন্য নিয়ে যায়। সেখানে বাংলালিংক টাওয়ারে সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত ০২ নং আসামী মোঃ জসিম খান(৪০)সহ অজ্ঞাত একজন মিলে কিশোরীকে গণধর্ষণ করে। ঘটনার প্রথম পর্যায়ে আনুমানিক সন্ধ্যা ০৬ঃ৪৫ ঘটিকার মিরাজ বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে জসিম খান এবং অজ্ঞাতনামা আসামী সিকিউরিটির থাকার রুমের ভিতরে ০২ জন চলে এসে বলে যে, তোমরা শারিরীক সর্ম্পক করেছো তা আমরা দেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ছবি তুলেছি। জসিম খান ও অজ্ঞাতনামা আসামী ভিকটিমরে সাথে শারিরীক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়, যদি শারিরীক সর্ম্পক না করে তাহলে ভিডিও ও ছবি সবাইকে দেখিয়ে অনলাইনে ছেড়ে দিবে এই মর্মে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে গণধর্ষণ করে আসামীরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীকে বরিশালের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে নৃত্য শিল্পীকে ধর্ষণের দায়ে একজন গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩