সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঝালকাঠিতে সড়ক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি নামক স্থানে পন্যবাহী কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেলে থাকা দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার পুর্ব রাজাপুর গ্রামের আলী হায়দার হোসেন মহারাজ ও আংগারিয়া গ্রামের আনোয়ার তালুকদার শাহিন। এদের মধ্যে শাহিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দু’জনেরই বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে।

এসব তথ্য নিশ্চিত করেছে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়। ঘটনার পরপরই মোটর সাইকেলকে চাপা দেয়া বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

নৈকাঠি নামক স্থান থেকে শুক্রবার রাত ১১ টায় নিহতদের লাশ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে এসেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রেসকিউ টিমের সদস্যরা।

রাত সারে ১০ টায় দুর্ঘটনার পর থেকে প্রায় ঘন্টাব্যাপী রাজাপুর-বেকুটিয়া সড়কে যান চলাচল বন্ধ ছিলো। পরে থানা পুলিশের সহায়তায় যান চলাচল শুরু হয়।

পুলিশ জানিয়েছে শনিবার সকালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে সড়ক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৩:৩০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩