সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

মোবাইল ফোন ট্র্যাকিং এড়ানোর যন্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ছিনতাই বা চুরি হওয়া দামি এন্ড্রয়েড মোবাইল ফোন আইনশৃঙ্খলা বাহিনী ডিজিটাল প্রযুক্তি দিয়ে ট্র্যাক করে উদ্ধার করে থাকে। এতে সহজেই ধরা পড়ে অপরাধী চক্র। কিন্তু এখন এসব চক্র ব্যবহার করছে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের আধুনিক ডিভাইস ও মোবাইল ফোন ফ্লাশ।

কিশোরগঞ্জে এ রকমই একটি দলের নাম ‘রেনডম ফরহাদ’। ফরহাদসহ ওই চক্রের তিনজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। তারা ছিনতাই বা চুরি করা দামি মোবাইল ফোনে ফ্লাশ দিয়ে লক খুলে আইএমইআই নম্বর পরিবর্তন করে শহরের একটি মোবাইল ফোনের দোকানে গোপনে বিক্রি করত। এই চক্রটির প্রধান ফরহাদের নামে ছিনতাই, চুরি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, চক্রটির সন্ধান পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত নজরদারি করা হয়। ভোরে বড়বাজার এলাকা থেকে সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ফরহাদ উদ্দিন (২৮), গাবরগাঁও এলাকার গোলাম সোবহানের ছেলে মারুফ আহমেদ (২০) ও দনাইল গ্রামের দলিল উদ্দিনের ছেলে আরিফ আহমেদ রকিকে (৩০) গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে মোবাইল ফোন ফ্লাশ ও আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস, একটি সুইচগিয়ার চাকু, দুইটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর ও ক্যাবল উদ্ধার করা হয়।

শহরের ইসলামিয়া সুপার মার্কেটের শাম্মী টেলিকম নামের দোকানে গ্রেপ্তার রকির কাছে এসব মোবাইল ফোন বিক্রি করা হতো বলে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোবাইল ফোন ট্র্যাকিং এড়ানোর যন্ত্রসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৮:০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩