বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল ব্যরো প্রধান।
বরিশাল উজিরপুরে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী সাইদুল মল্লিককে আটক করেছে থানা পুলিশ তার কাজ থেকে ৩৬৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। জানা যায়, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান ও ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মাজিদুল হক খান ও এ.এস.আই মহিউদ্দিন মঈনসহ একদল চৌকস পুলিশের টিম ব্যাপক অভিযান চালিয়ে মশাং বাজারের সামনে থেকে মাদক ব্যবসায়ী সাইদুল মল্লিক (৩৮) কে ৩৬৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে এবং একটি মোবাইল ও নগদ ৩ হাজার ৮ শত টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাইদুল উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামের মোঃ হাবিবুর রহমান মল্লিকের ছেলে। এ ঘটনায় এস.আই মাজিদুল হক খান বাদী হয়ে অভিযুক্ত সাইদুল মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার সদ্য যোগদানকৃত ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, মাদকের সাথে আপোষ নহে। উজিরপুর উপজেলাকে মাদকমুক্ত করা হবে। প্রতিনিয়ত মাদকের অভিযান অব্যাহত থাকবে


























