সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে : আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন ‘একটি গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই।

কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির পদযাত্রী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা পরিষ্কারভাবে লেখা আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।

এর আগে তিনি সকাল সোয়া ১০ টায় আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছেন। এসময় সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগসংঠনের নেতাকর্মী ও উপস্থিত লোকজনকে নববর্ষের শুভেচ্ছা জানান।

আখাউড়া স্টেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা প্রমুখ।

আখাউড়া থেকে সড়ক পথে কসবা যাওয়ার পথে পৌরশহরের রাধানগর হাজী মহল্লায় পুনঃনির্মিত মসজিদে নূর এর উদ্বোধন করেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৮:০০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩