সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

সীমান্তে মাদক-চোরাচালান একপর্যায়ে বন্ধ হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি।।স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি বলেছেন,সীমান্তে হত্যা বন্ধ প্রসঙ্গে বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারও আন্তরিক।তারা সবসময় বলে থাকেন বর্ডার কিল(সীমান্তে হত্যা) বন্ধ করবেন।তারপরও তারা করছেন।খুব শীঘ্রই আমাদের পরিকল্পনা এটা বন্ধে আমরা সফল হব।মঙ্গলবার(২৪ জানুয়ারি)দুপুরে র‌্যাব-১৩ রংপুর এর উদ্যোগে নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে মাদক চোরাচালান একপর্যায়ে বন্ধ হবে।সর্বনাশা মাদক ইয়াবা মিয়ানমার থেকে আসছে।মাদক নির্মূলে বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অনেক কাজ করে যাচ্ছেন।মাদক, জুয়া, বাল্য বিবাহ বন্ধের জন্য সকল প্রকার কার্যক্রম পরিচালনা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিস্তার পানি প্রবাহ না থাকলেও এ অঞ্চলে যাতে চাষাবাদ ও ফসল হয় সেজন্য আমাদের প্রধানমন্ত্রী যা যা করার তাই করছেন। দেশের বৃহৎ তিস্তা সেচ প্রকল্পের কাজ সম্পন্ন হলে তিস্তা পাড়ের মানুষ অনেক ভালো থাকবেন।
বক্তব্য শেষে তিস্তা চরাঞ্চলের গরীব ও শীতার্ত মানুষের মাঝে ৬ হাজার শীতবস্ত্র বিতরণ করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক(অপারেশন) কর্নেল কামরুল হাসান,লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান প্রমূখ। এছাড়াও র‌্যাব সদর দপ্তর, র‌্যাব-১৩ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের কর্মকর্তাসহ নীলফামারী-লালমনিরহাট জেলারসহ রংপুর বিভাগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে মাদক-চোরাচালান একপর্যায়ে বন্ধ হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩