সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বাবুগঞ্জে গভীর রাতে নিজ ঘরে দুই নারী রহস্যজনক খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে নিজ ঘরে রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একই পরিবারের দুই নারী।এসময় অচেতন অবস্থায় আরেক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রয়াত ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর শুনে বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবুর রহমান, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান খান, সহকারী পুলিশ সুপার ( বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত দুই নারী হলেন ভূতেরদিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী লালমুন্নেছা বেগম (১০০) এবং সোলায়মান হোসেনের স্ত্রী রিপা আক্তার (২৩)। নিহতরা সম্পর্কে দেলোয়ার মেম্বারের মা এবং পুত্রবধূ। এসময় দেলোয়ার মেম্বারের স্ত্রী মিনারা বেগমকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের প্রতিবেশি ও ঘটনার প্রত্যক্ষদর্শী মরিয়ম বেগম জানান, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে প্রতিবেশি দেলোয়ার মেম্বারের ঘরের সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন তিনি। এসময় সন্দেহ হলে তিনি বাড়ির লোকজন ডেকে দেলোয়ার মেম্বারের ঘরে গিয়ে দেখতে পান ঘরের সিঁধ কাটা ও দরজা খোলা এবং ঘরে থাকা ৩ নারীই অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। এসময় বাড়ির লোকজন তাদের ৩ জনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লালমুনন্নেছা বেগম এবং রিপা আক্তারকে মৃত ঘোষণা করেন। অপরজন মিনারা বেগম হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিনারা বেগমের জ্ঞান না ফেরায় রহস্যের জট খুলছে না।

একই বাড়ির বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হোসেন বলেন, আমি বাড়িতে ছিলাম না। আমার মা রাতে অপরিচিত এক লোককে ওই বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখেন। কেন বা কীভাবে হয়েছে এটা এখনই বলা মুশকিল তবে এটা পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হয়তো খাবারের সাথে চেতনানাশক কিছু মিশিয়ে তাদের অজ্ঞান করে মোবাইল ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একজন অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুবাস সরকার জানান, রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনকে নিয়ে আসা হয়েছিল। তাদের দ’জন ছিল মৃত। আর একজন অসুস্থ তবে কি কারণে ওই দুই জনের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ২ জন মারা যায়। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি মাহাবুবুর রহমান।
তিনি আরও জানান ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে গভীর রাতে নিজ ঘরে দুই নারী রহস্যজনক খুন

আপডেট সময় : ০৯:২৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩