সংবাদ শিরোনাম ::
ভাণ্ডারিয়ায় গভীর রাতে সেপ্টিক ট্যাংকির বর্জ্য রাস্তা পাশে ফেলার অভিযোগ বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ঘোড়াঘাটে দীর্ঘ দিন ধরে স্যানিটারি ইন্সপেক্টর নেই, জনস্বাস্থ্য কার্যক্রম ব্যাহত, স‌্যানিটেশন তদারকি নেই, দ্রুত পদায়ণের দাবী ​ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক

দেশে হিন্দি ছবিতে আপত্তি নেই, তবে লাভের ১০ শতাংশ চায় শিল্পী সমিতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে দেশে হিন্দি ছবির আমদানি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, সাফটা চুক্তির আওতায় পাঠান মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগে আগামী ২৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে পারত। তবে ২৭ জানুয়ারি মুক্তি না পেলেও কিছুদিন পরে ছবিটি মুক্তির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

হল মালিকরা বলছেন, দেশের ছবি চাহিদা পূরণ করতে না পারায় তারা বলিউড ছবি চান। প্রদর্শক সমিতির সঙ্গে একমত পোষণ করেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াতও! এদিকে চলচ্চিত্র সমিতিও চায় দেশে হিন্দি ছবি মুক্তি পাক। তবে একটা শর্ত রয়েছে শিল্পী সমিতির।

তারা এই ছবি থেকে আয়ের ১০ ভাগ চান। বাংলাদেশ চলচ্চিত্র সাধারণ সম্পাদক নিপুণ আক্তার গণমাধ্যমকে বলেন, ‘বলিউডের ছবি আসুক। বাংলাদেশে হলিউডের ছবি চলছে। হলিউডের সঙ্গে একযোগে এদেশে মুক্তি দেওয়া হচ্ছে। ইংরেজি ছবির সঙ্গে প্রতিযোগিতা করে বাংলা ছবিগুলো চলছে। তাহলে মুম্বাইয়ের ছবির সঙ্গে কেন প্রতিযোগিতা করতে পারবো না।

এতে উপকার হবে জানিয়ে নিপুণ আরও বলেন, ‘এতে করে লাভ হবে যে, টেলিফিল্ম-এর নামে কিছু মানহীন সিনেমা বানানো বন্ধ হয়ে যাবে। আমাদের যেসব ফেস্টিভ্যাল আছে (ঈদ-পূজা, বিশেষ দিবস) এই সময়গুলো যেন বলিউডের ছবি রিলিজ না দেয়; ফেস্টিভ্যালে যেন শুধু দেশি সিনেমা থাকে এটাই চাওয়া। এটা শুধু আমার একার সিদ্ধান্ত নয়, সিদ্ধান্তটা শিল্পী সমিতির।

শিল্পী সমিতি হিন্দি ছবির আমদানির বিষয়ে সম্মত জানিয়ে বলেন, ‘বলিউডের যে ছবিটা মুক্তির পর এদেশে লাভ হবে সেখানকার ১০ পার্সেন্ট শিল্পী সমিতিতে দেবে। আনরা লিখিত দিয়েছি। এখনো আমাদের জানানো হয়নি। সমিতিতে দিলে আমাদের ফান্ড বাড়বে এবং সেই অর্থ শিল্পীদের জন্যই ব্যয় করা হবে।

আরও বলিউডের ছবি এলে হলগুলো বাঁচবে। হল মালিকরা দ্বিধায় আছে। লোন নিয়ে বন্ধ হল খুললে বা সংস্কার করলে দুই বছর পর থেকে লোনের টাকা ছবি চালাতে না পারলে কীভাবে খুলবে? আমি মনে করি আগে হল বাঁচাতে হবে তারপর শিল্প বাঁচবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে হিন্দি ছবিতে আপত্তি নেই, তবে লাভের ১০ শতাংশ চায় শিল্পী সমিতি

আপডেট সময় : ০৯:৩৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩