সংবাদ শিরোনাম ::
চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক!

ঝালকাঠি’তে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি সদর থানা পূর্ব ও পশ্চিম শাখা’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষাক্রম’ ২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবীতে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন সৈয়দ আলী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি সদর থানা পূর্ব ও সৈয়দ আলী হোসেন, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষা কার্যক্রমকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা অংকন করা হচ্ছে। পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এছাড়া ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে। বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তি দিতে হবে অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পাঠ্যপুস্তকের সংবেদনশীল এবং স্পর্শকাতর মূল সংকটগুলো তুলে ধরে সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

অনুরূপ কর্মসূচী জেলার সকল উপজেলায় বর্ণিত সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি’তে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ১০:০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩