সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে কেন্দ্রীয় নেতাদের সামনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ গণতন্ত্র হত‌্যা দিব‌সে গণতন্ত্র পুনরুদ্ধা‌রে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব‌রিশা‌লে বিএন‌পির সমাবেশে ম‌ঞ্চের সাম‌নে দাঁড়া‌নো‌কে কেন্দ্র ক‌রে স্বেচ্ছা‌সেবক দল ও ছাত্রদ‌লের নেতাকর্মী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে।

কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সামনেই দুই গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ এ সংঘর্ষ চলার পর বিএন‌পির সি‌নিয়র নেতারা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৫ জানুয়ারি) দুপু‌রে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএন‌পির সমা‌বেশস্থ‌লে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম‌ঞ্চের সাম‌নে দাঁড়া‌নো‌কে কেন্দ্র ক‌রে স্বেচ্ছা‌সেবক দল কর্মী তপু কাজীর সঙ্গে জেলা ছাত্রদ‌লের সহ-সভাপ‌তি সবুজ আক‌নের দ্বন্দ্ব হয়। এ নি‌য়ে কথা কাটাকা‌টির এক পর্যা‌য়ে দুইজ‌নের সমর্থক প্রথমে হাতাহা‌তি‌ পরে সংঘ‌র্ষে লিপ্ত হন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য গ‌য়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতা‌দের সাম‌নে। প‌রে বিএন‌পির সি‌নিয়র নেতারা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

সংঘ‌র্ষের বিষ‌য়ে ব‌রিশাল মহানগর বিএনপির সদস‌্য স‌চিব মীর জা‌হিদুল ক‌বির জা‌হিদ ব‌লেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ধাক্কাধা‌ক্কি হয়েছে। পরে তাদের শান্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে কেন্দ্রীয় নেতাদের সামনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট সময় : ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩