সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঢাকা থেকে সিলেটে এনে যুবতীকে ধর্ষণ অতঃপর গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: বিয়ের প্রলোভ দেখিয়ে প্রেম করে ঢাকা থেকে সিলেটে এনে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এসআই আখতারুজ্জামাইেরনর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে জাবেদ আহমদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামি গোয়াইনঘাটের মধ্য জাফলং ইউনিয়নের আলম নগর গ্রামের দুলাল মিয়ার ছেলে। একই মামলায় তার পিতা দুলাল মিয়া কারাগারে আছেন। এই নিয়ে এই মামলার এজহারনামীয় তিন আসামির মধ্যে দুই জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ।
জানা যায়, গোয়াইনঘাটের মধ্য জাফলং ইউনিনের আলম নগর গ্রামের দুলাল মিয়ার ছেলে কাজের সুবাদে ঢাকায় বসবাস করে আসছিলেন। সেখানে একজন যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে ওই যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জাবেদ আহমদ তার নিজ বাড়িতে নিয়ে আসেন। মেয়েটি জাবেদের সাথে আসার সময় ৩০ হাজার টাকা ও ১২ আনা ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে আসেন।
জাবেদ আহমদ যুবতীকে তার বাড়িতে নিয়ে এসে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং কৌশলে যুবতীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেন। ১০ জানুয়ারি সকালে জাবেদ আহমদ সিলেটে কাজী অফিসে নিয়ে যুবতীকে বিয়ে করবেন বলে বাড়ি থেকে বের হন। পরে জাফলং এলাকার নির্জন একটি স্থানে ৪ থেকে ৫জন অজ্ঞাতনামা যুবকের হাতে মেয়েটিকে তুলে দেন। এসময় যুবকরা ধর্ষণের চেষ্টা করলে উক্ত যুবতী মোবাইফোনে পরিচিত একজনকে ফোন করলে তিনি ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। তারপর মেয়েটি জাবেদ আহমদকে বিষয়টি সমাধানের জন্য বললে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।এই ঘটনায় যুবতী গোয়াইনঘাট থানায় ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা থেকে সিলেটে এনে যুবতীকে ধর্ষণ অতঃপর গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩