সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে টিসিবি কার্ডে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) কার্ডের পণ্য বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট বাজারে।

সরেজমিনে দেখা গেছে কেদারপুর ইউনিয়নের টিসিবি এর ডিলার খান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন মেম্বার কেদারপুর ইউনিয়নের ১,২, ৩,৪ ও ৫ নং ওয়ার্ডের টিসিবি কার্ডধারী উপকারভুগীদের মাঝে পণ্য বিক্রি করেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি কার্ডের অনুকূলে ৪ শত ২০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল দেয়ার কথা কিন্তু ডিলার মোঃ জসিম উদ্দিন মেম্বার প্রত্যেকের কাজ ৪ শত ৩০ টাকা করে আদায় করেন। এমন কি প্রতি কেজি চিনি তে ৫০ থেকে ১৫০ গ্রাম চিনি কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পণ্য বিক্রি করে কার্ডধারীর কাজ থেকে কার্ড রেখে দিয়েছেন। এ ঘটনায় কার্ডধারীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।

পণ্য ক্রয় করতে আসা মোসাঃ কনা আক্তার জানান, গত মাসে ডিলার প্রতিটি কার্ডের অনুকূলে ৪২০টাকায় দিয়েছেন। তবে চলতি মাসে ৪৩০ টাকা করে নিচ্ছেন।

কেন কার্ড রেখে দিয়েছেন প্রশ্নের জবাবে ডিলার মোঃ জসিম উদ্দিন মেম্বার জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারীর নির্দেশনায় কার্ড রেখে দিয়েছেন। তবে কেন ১০ টাকা করে বেশি আদায় করছেন তার কোন জবাব তিনি দেননি।

এ ঘটনায় কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী বলেন, ১০ টাকা করে বেশি নেয়ার কোন সুযোগ নেই। এটা বেআইনি। তবে কার্ড রেখে দিতে বলেছি কারণ যার যার কার্ড তাদের আইডি কার্ড মিলিয়ে দিয়ে দেয়া হবে। যাতে একজনের কার্ডে দিয়ে অন্য কেউ পণ্য নিতে না পারে সেজন্য রেখে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে টিসিবি কার্ডে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

আপডেট সময় : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩