ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় জামিন নামঞ্জুর সভাপতি ও সাধারণ সম্পাদক জেল হাজতে
- আপডেট সময় : ০৮:১৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটির উপজেলার বিএনপি দুই নেতাকে বিস্ফোরক মামলায় জেল হাজতে প্রেরণ । মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ মোঃ ওয়ালিউল ইসলামের আদালতে হাজির হয়ে নলছিটি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মী বিস্ফোরক মামলায় জামিন আবেদন করলে আদালত ২৭ নেতাকর্মীর জামিন মঞ্জুর ও ২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।
উল্লেখ্য ৩ ডিসেম্বর ২০২২ নলছিটি থানায় পৌরসভা ৭ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জুয়েল খান কর্তৃক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ১ নং মামলা দায়ের করেন।
সেই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক দুইজনের জামিন নামঞ্জুর করেন, জামির নামঞ্জুর হওয়ার আসামিরা হলো নলছিটি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আনিসুর রহমান হেলাল ও নলছিটি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান রবিন।


























