সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বাকেরগঞ্জে সরকারি রাস্তা ও খাল দখল করে ভবন নির্মাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বশির আহাম্মেদ

বাকেরগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাজারে সরকারি রাস্তা ও খাল দখল করে ভবন নির্মাণ করেছেন স্থানীয় ফারুক মোল্লা। বোয়ালিয়া ব্রিজের পূর্ব পাশের মামুন আকনের স্বমিলের সামনে দিয়ে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা দখল করে ভবনের নির্মাণ কাজ চলমান রেখেছেন ফারুক মোল্লা।

সুত্র জানায়, স্থানীয় একটি কুচক্রী মহলের যোগসাজশে প্রভাব বিস্তার করে তিনি সরকারি রাস্তা ও খাল দখল করে গত কয়েকদিন আগে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। সাংবাদিকদের সাথে মুঠোফোনে তিনি জানান, খাল এবং রাস্তার মধ্যে আমার সম্পত্তি আছে।তাই আমার জায়গায় আমি যা খুশি তাই করবো।

স্বমিল মালিক ফয়সাল ও স্থানীয়রা জানান, তারা ফারুক মোল্লাকে নিষেধ করেও গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি দখলমুক্ত করতে পারনি। ফারুক মোল্লা তার ভবনের নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। যে কারনে তারা নিরুপায় হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন তহশিলদারকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু তারা এখনো কোনো ব্যবস্থা গ্রহন করেননি। এলাকাবাসীর দাবি রাস্তা ও খাল দখলমুক্ত করে রাস্তাটির পাঁকাকরণের চলমান কাজটি যাতে সম্পূর্ণ হতে পারে এজন্য তারা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র সুদৃষ্টি কামনা করছেন।

রঙ্গশ্রী ইউনিয়ন তহশিলদার গিয়াস উদ্দিন জানান, বিষয়টির ব্যাপারে তার জানা ছিলোনা। তিনি আজকেই ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের জন্য ফারুক মোল্লাকে নিষেধ করবেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক জানান, বিষয়টি রঙ্গশ্রী ইউনিয়ন তহসিলদারকে আমাকে জানালে আমি ঘটনাস্থলে তাকে পাঠিয়ে কাজ বন্ধ করিয়েছি। আগামীকাল আমি রাস্তার উপর নির্মিত ভবনের ওখানে গিয়ে তদন্ত করে সিদ্ধান্ত নিবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকেরগঞ্জে সরকারি রাস্তা ও খাল দখল করে ভবন নির্মাণ

আপডেট সময় : ০৩:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩