সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে বাড়ির উঠানে রাখা মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার আভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে থানার এস আই মো. মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত মৃত মরতুজ আলী খানের ছেলে মিরাজ খান জানায়, তার ভাই রিয়াজ খান সৌদি যাওয়ার পর থেকে রিয়াজের ব্যবহৃত (ইয়ামাহা সেলুটু-১০০, ঢাকা মেট্টো হ- ৬৪-৫১৫০) মোটরসাইকেলটি মিরাজ খান ভাড়ায় চালিয়ে সংসার চালাত। ঘটনার দিন বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় বাড়ির উঠনে বসতঘরের সামনে রেখে ঘুমোতে যায় মিরাজ। অনুমানিক রাত পৌনে ৪টার দিকে হঠাৎ একই বাড়ির আবু কালাম খানের স্ত্রী নিলুফার ডাকচিৎকারে ঘুম ভেঙ্গে বাহিরে এসে দেখে তার মোটরসাইকেলটি আগুনে পুড়ছে। বাড়ির লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগে মোটরসাইকেলটির পুড়ে ছাই যায়।

স্থানীয় প্রতিপক্ষ মাহবুব, মঞ্জিল, আফজাল, সুলতান, সাইদুলের সাথে জমি ও দোকানঘর নিয়ে বিরোধের জেরে তারা নানা ভাবে হুমকি ও হয়রানি করে আসছিল, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে মিরাজ দাবী করেন।

অভিযুক্ত মাহবুব খান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায়, আমাকে ফাঁসাতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩