সংবাদ শিরোনাম ::
চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক!

এপিবিএন সম্পর্কে এইচআরডব্লিউর প্রতিবেদন তথ্যভিত্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সম্পর্কে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) দেওয়া প্রতিবেদন তথ্যভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এপিবিএন’র বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে অপরাধে জড়িত থাকার অভিযোগ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সব সময় বলি রোহিঙ্গারা আমাদের বিষফোঁড়া। কারণ, তারা সবকিছু ফেলে এখানে এসেছে। তারা যেকোনো প্রলোভনে প্রলুব্ধ হয়ে যেকোনো কিছু করতে পারে। তারা ক্যাম্পের ভেতরে থেকে ইয়াবার ব্যবসা করে। নিজেরা গোলাগুলি করে। প্রতিদিন মারামারি করছে। তারা ডিজিএফআই’র একজন কর্মকর্তাকে হত্যা করেছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তারা বিভিন্ন গ্রুপ সাব গ্রুপে বিভক্ত হয়ে অপরাধ সংঘটিত করছে। তারা কাঁটাতারের বেষ্টনী কেটে মিয়ানমারে গিয়ে ইয়াবা নিয়ে আসছে। কাজেই সেখানে আমাদের নরমাল পুলিশ তো আছেই এপিবিএন দেওয়া হয়েছে। কারণ, সেখানে রক্তপাত হচ্ছে। এপিবিএন সম্পর্কে হিউম্যান ওয়াচ যা বলছে এটা তথ্যভিত্তিক নয়। তাদের আরও বেশি দেখে এসে রিপোর্ট করা উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এপিবিএন সম্পর্কে এইচআরডব্লিউর প্রতিবেদন তথ্যভিত্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩