সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

সিলেটের দক্ষিণ সুরমা শাপলা আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা শাপলা আবাসিক হোটেল থেকে বুধবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত নারীর নাম নিলীমা বেগম লিলি তার বয়স হবে ১৯ বছর। হোটেল কর্মচারীদেও দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেলের দ্বিতীয় তলার ১০৫ নং কক্ষের দরজা ভেঙে লিলির লাশ উদ্ধার করে পুলিশ। তবে এটি স্বাভাবিক না রহস্যজনক মৃত্যু এখনই বলতে পারছে না পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার লাশ উদ্ধারের ব্যাপারে নিশ্চিত করেছেন। নিহত লিলি সিলেটের ওসমানীনগর উপজেলার দুলিয়ারবন্দ গ্রামের নুরুল হকের মেয়ে।
ওসি জানান, ওই আবাসিক হোটেলের পরিচালক জহির মিয়ার সাবেক স্ত্রী লিলি। ওর সাথে অনেক দিন হলো ছাড়া-ছাড়ি হয়ে গেছে। তবে জহিরের সঙ্গে যোগাযোগ বা মেলামেশা ছিলো। সকাল ১০টার দিকে কর্মচারীদেও দেওয়া খবরের ভিত্তিতে গিয়ে পুলিশ ১০৫ নং কক্ষের দরজা ভেঙে লিলির লাশ উদ্ধার করে। তবে তার শরীরে কোনা আঘাতের চিহ্ন নেই।
কামরুল হাসান তালুকদার আরও বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে হোটেলের পরিচালক জহিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজছে পুলিশ।
এদিকে, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- মোমিনখলার শাপলা নামক এই আবাসিক হোটেলে নারীদের দিয়ে দেহ ব্যবসা করানো হতো। অনেকবার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ কাজে থাকাবস্থায় নারী-পুরুষকে গ্রেফতার করেছে। তবু থামেনি এ হোটেলে অনৈতিক কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের দক্ষিণ সুরমা শাপলা আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩