সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ২১০ কেজি জাটকা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

বরিশাল সদর নৌ-থানা পুলিশের অভিযানে ২১০ কেজি জাটকা ইলিশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন আল মাসুমের নেতৃত্বে একটি টিম শহরের আমতলা মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে জাটকাগুলো উদ্ধার করলেও এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সংশ্লিষ্ট থানা পুলিশ এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেছে। এ মামলায় আসামিদের অজ্ঞাত এবং পলাতক দেখানো হয়েছে।
নৌপুলিশ জানায়, গোপন সংবাদ ছিল পটুয়াখালীর কলাপাড়া থেকে যাত্রীবাহী বাসে জাটকা ইলিশের একটি বড় চালান রাজধানী ঢাকায় পাচার হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মর্যদার কর্মকর্তা আলাউদ্দিন আল মাসুমের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম শহরের আমতলার মোড়ে অবস্থান নেয় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে আসা যাত্রীবাহী বাসগুলোর গতিরোধ করে তাতে তল্লাশি করে। একপর্যায়ে তারা জেবি এন্টারপ্রাইজের একটি বাস স্থানটি অতিক্রমকালে তা থামিয়ে তল্লাশি করা হয়। তখন বাসটি থেকে ককসেটভর্তি জাটকার একটি চালান উদ্ধার করা হয়।
এসআই মাসুম বরিশালটাইমসকে জানান, বাসটিতে তল্লাশি চালিয়ে ২১০ কেজি জাটকা উদ্ধার করা হলেও পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এই ঘটনার সাথে জড়িতদের অজ্ঞাত আসামি দেখিয়ে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এবং উদ্ধার জাটকাগুলো বুধবার সকালে বরিশাল শহরের বিভিন্ন মাদ্রাসা ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ২১০ কেজি জাটকা উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩