সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নীলফামারীতে মিথ্যে মামলায় বাদির তিন বছর সাজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।হয়রানিমূলক মিথ্যে মামলা দায়ের করার অভিযোগে আরিফ হোসেন নামের এক মামলার বাদিকে বাংলাদেশ দন্দবিধি এর ২১১ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেছেন আদালত।সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে নীলফামারীর জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মেহেদী হাসান এই রায় প্রদান করেন।দন্ডিত ওই ব্যক্তি জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জের(মাস্টারপাড়া)এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।
মামলা বিবরনে জানা যায়,পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জের এলাকার বাসিন্দা মোজাম্মেল হক গংদের বিরুদ্ধে ২০১৯ সালে একই এলাকার আরিফ হোসেন ডিমলা থানায় হয়রানিমূলক মিথ্যে মামলা দায়ের করেন।জি আর মামলা নং- ৯৪/১৯, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দ:বি:)এন জি আর ১৪/২০ নং এন জি আর। মামলাটি মিথ্যে প্রমানিত হওয়ায় দন্দবিধি এর ২১১ ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় সোমবার তাকে তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় বলেন,মারধর ও আটক রাখার অভিযোগ এনে ডিমলা থানায় মামলা করেন আরিফ হোসেন। মামলাটি তদন্ত কালে অভিযোগ সঠিক নয় ও মিথ্যা বলে প্রমাণিত হলে এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালতের বিচারক এ রায় প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে মিথ্যে মামলায় বাদির তিন বছর সাজা

আপডেট সময় : ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩