সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ১৬ জানুয়ারি সোমবার দুপুরে মন্ত্রীর সেরালস্থ বাসভবনে বরিশাল সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন। সাংবাদিকদের লড়াই-সংগ্রাম এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগঠন বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অধিভুক্ত হওয়ায় নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি-কে।সোমবার দুপুরে মন্ত্রীর সেরালস্থ বাসভবনে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)’র সভাপতি মনিরুল আলম স্বপন (স্বপন খন্দকার) এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেইউবি সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খান রফিক, দফতর সম্পাদক কামরুল আহসান, সদস্য এম মিরাজ হোসাইন, সদস্য মনবীর আলম খান প্রমুখ। প্রতিনিধি দলটি সরকারের বর্তমান চলমান উন্নয়ন কর্মকান্ডে ভূয়ষী প্রশংসা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্খা ও ভরসার ঠিকানা আলহাজ্ব আবুল হাসানাত এমপি’র সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিকদের মর্যাদাবান প্রতিষ্ঠান বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের আসন্ন বরিশাল সফরে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর সহায়তা কামনা করেন এবং বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর অঙ্গ সংগঠন বরিশাল সাংবাদিক ইউনিয়নের কর্মকান্ডে তার সমর্থন ও সহায়তার আশ্বাস প্রদান করেন।তিনি বিএফইউজে’র অধিভুক্ত হওয়ায় উচ্ছাস প্রকাশ করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশের যেকোন প্রয়োজনে বরিশাল সাংবাদিক ইউনিয়ন দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন ।মন্ত্রী সাংবাদিক নেতৃবৃন্দের কাছে বরিশালের সাংবাদিকতা এবং সিনিয়র সাংবাদিকদের ব্যক্তিগত ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সুস্বাস্থ্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩