সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

৫০ বছরের নারীকে বিয়ে ২৮ বছরের তরুণের, রাজি না হওয়ায় গেল জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নিজের চেয়ে দ্বিগুণ বয়সের নারীকে বিয়ে করেছিলেন ২৮ বছর বয়সী মোহাম্মদ জামিল। ওই নারীর নাম রাবেয়া খাতুন (৫০)।

তবে বিয়ের ৯ মাসের মাথায় সন্তান নিতে রাজি না হওয়ায় স্বামীর হাতে প্রাণ হারিয়েছেন রাবেয়া। চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ৪ নম্বর রোড়ের পানির ট্যাংকির কাছে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামী মোহাম্মদ জামিল ঘটনার পর থেকেই পালাতক রয়েছেন। অভিযুক্ত জামিলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। পেশায় ভাঙারি ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, ৯ মাস আগে হাটহাজারীর রাবেয়া খাতুনের সঙ্গে জামিলের বিয়ে হয়। টিনশেড বাসায় ভাড়া থাকতেন জামিল-রাবেয়া।

জামিল বয়সে যুবক হলেও তার স্ত্রীর বয়স ছিলো দ্বিগুণ। এটি রাবেয়া বেগমের দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই সন্তান রয়েছে।

প্রতিবেশীরা জানান, কিছুদিন ধরে বাচ্চা নেওয়া নিয়ে জামিল-রাবেয়ার ঝগড়া চলছিলো। জামিল বাচ্চা নিতে চাইলেও রাবেয়া রাজি ছিল না।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ নিয়ে দুজনের মধ্যে আবারো ঝগড়ার এক পর্যায়ে জামিল তার স্ত্রী রাবেয়ার গলায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। সে সময় জামিল পালিয়ে যায়।

এ বিষয়ে হালিশহর থানার ওসি মো. জহির উদ্দিন জানান, পারিবারিক ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীর গলায় চাকু চালিয়ে দেন।

আহত অবস্থায় ওই নারীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে পৌঁছানোর পর তিনি মারা যান। অভিযুক্ত স্বামী জামিল পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫০ বছরের নারীকে বিয়ে ২৮ বছরের তরুণের, রাজি না হওয়ায় গেল জীবন

আপডেট সময় : ০৫:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩