সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

তারেক জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন:ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি।।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাথে সময়মতোই খেলা হবে।আগামী বছরের জানুয়ারিতে তাদের সঙ্গে আমাদের ফাইনাল খেলা হবে।এ জন্য বিএনপিকে প্রস্তুতি নিতে বলেন তিনি।রোববার(১৫ জানুয়ারি)দুপুরে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,তারেক জিয়া বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছেন।তার সৎ সাহস নেই দেশে এসে রাজনীতি করার।তারা ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল কিন্তু পারেনি।কেননা তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই।তাই আন্দোলনে কোনো জনগণ তাদের সঙ্গে নেই। আছে শুধু তাদের নেতা-কর্মী।দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন,যে রাজনীতি করে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ায় না,তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না,শেখ হাসিনারও কর্মী হতে পারে না।তাই দলীয় নেতা-কর্মীদের মানুষের পাশে থাকতে হবে।এ সময় তিনি আরও বলেন,আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভিত্তি এতটা দুর্বল নয়।এ দেশের মাটি ও মানুষের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনাই বাবার পাশে মায়ের নামের ব্যবহার শুরু করেছেন। তিনি মায়েদের সম্মান দিয়েছেন। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ অঞ্চলের জন্য ৯ লাখ শীতবস্ত্র দিয়েছেন।রংপুর বিভাগের ৯টি জেলায় ২৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেক জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন:ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩