বরিশাল মেট্রো পলিটন বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
বরিশাল মেট্রো পলিটন বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা জানুয়ারি-২০২৩ অনুষ্ঠিত হয় আজ ১৫ জানুয়ারি সকাল ১১ টায়
সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে কঠোর নির্দেশনা প্রদান করেন।
এর আগে কল্যাণ সভার শুরুতেই সাম্প্রতিক সময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শাহাদাত বরণকারী উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আঃ হালিম স্মরণে এক মিনিট নিরবতা পালন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ।
এ সময় বিএমপি’তে কর্মরত টিএসআই মোঃ মজিবর রহমান, এটিএসআই যতিন্দ্র নাথ রায়, কনস্টবল মোঃ ফোরকান আকন এর অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডমিন এন্ড পিএমটি জনাব রুনা লায়লার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার সিএসবি জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।


























