বাবুগঞ্জ উপজেলা খেতমজুর ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে
খেতমজুর সহ গ্রামীর শ্রমজীবীদের জন্য জমাবিহীন পেনশন ও গরীবদের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে উপজেলা খেতমজুর ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত।
শনিবার সকাল ১০টায় উপজেলা ওয়ার্কার্স পার্টির খানপুরা অফিস চত্ত্বরে বাবুগঞ্জ উপজেলা খেতমজুর ইউনিয়নের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন মাস্টার এর সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু।
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রাজু, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল- ৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের সাবেক সাংসদ এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য টি.এম শাহজাহান।
সম্মেলনে বক্তব্য রাখেন, কৃষক নেতা মোজাম্মেল হক ফিরোজ, কেন্দ্রীয় কমিটির নেতা অধ্যাপক আব্দুল মোতালেব হোসেন, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, উপজেলা যুবমৈত্রীর সভাপতি মোঃ হাসানুর রহমান খান পান্নু, উপজেলা ছাত্রমৈত্রীর আহবায়ক আশিকুর করিম লিটু প্রমূখ।
এছাড়াও সম্মেলনে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ রাকিবুল ইসলাম খান রনিসহ উপজেলা ওয়ার্কার্স পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























