সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

দেশে স্মার্ট চিকিৎসা ব্যবস্থা চালু করবে আওয়ামী লীগ সরকার-মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে স্মার্ট চিকিৎসা ব্যবস্থা চালু করবে সরকার। বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রয়াত ডাঃ দাস রনবীরের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম বাজারে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ -এমপি এ কথা বলেন চিকিৎসা ব্যবস্থায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী উপজেলা হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ৩২ ধরনের ওষুধ বিনামূল্যে পাচ্ছেন। সরকার উপজেলা হাসপাতালগুলোকে আধুনিকায়ন করে তুলেছে।প্রয়াত চিকিৎসকের স্মরনে তিনি বলেন, ডাঃ দাস রনবীর ছিলেন একজন মহৎপ্রান চিকিৎসক। তিনি আমৃত্যু বিনামূল্যে মানব সেবা করে এ অঞ্চলের গণমানুষের মাঝে অমর হয়ে আছেন। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে ও ইউপি সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, প্রয়াত চিকিৎসকের সহধর্মীনি জয়িতা রায় তমা। সভা শুরুর আগে রনবীরের ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে স্মার্ট চিকিৎসা ব্যবস্থা চালু করবে আওয়ামী লীগ সরকার-মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০১:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩