সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বরগুনা হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে স্বামী উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি ॥ বরগুনায় এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে বরগুনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত বিথী আক্তার বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মাসুদ খানের স্ত্রী।

বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও তার বাবার বাড়ির স্বজনরা এসে মরদেহ উদ্ধার করে মর্গে রাখেন। বিথী আক্তারের চাচা ছালাম বলেন, ‘বাবার বাড়ি থেকে টাকা নেওয়ার জন্য বিথীকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করত।

এ নিয়ে কলহ লেগেই থাকত। শুনেছি আজ দুপুরেও নির্যাতন করেছে।’ তিনি আরও বলেন, ‘বিথীকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। ওর বাবা-মা ঢাকায় থাকে। তারা আসতেছেন।

সঠিকভাবে তদন্তের মাধ্যমে আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ বেতাগীর স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলম বলেন, ‘দুপুরে খবর পাই ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়েছে বিথী এবং অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল এসে দেখি স্বামী ও শ্বশুর বাড়ির কাউকে পাইনি। তাদের ফোনে কল দিলে তাও বন্ধ পাচ্ছি।’ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও বিথীর স্বামী ও শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি। বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে স্বামী উধাও

আপডেট সময় : ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩