সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বরিশালে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে হাতাহাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশালে বিএনপির গণঅবস্থান কর্মসূচি চলাকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে নেতারা বলেছেন বিষয়টি খুবই সাধারণ, গুরুতর কিছু না।

বুধবার বিকেল ৩টার দিকে সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির মঞ্চের সামনে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য চলাকালে এই হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ছাত্রদল কর্মী আরাফাত হোসেন বলেন, বরিশাল নগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আবু তাহের ও তার অনুসারীদের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের মঞ্চের সামনে বসা ও স্লোগান দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপ হাতাহাতিতে জড়ায়। এ সময় উভয় পক্ষের ৪-৫ জন আহত হয়েছেন। মঞ্চ থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু এবং মহানগর বিএনপির কয়েকজন নেতা তাৎক্ষনিক এসে পরিস্থিতি শান্ত করেন।

এ ঘটনা প্রসঙ্গে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির বলেন, মঞ্চের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তেমন বড় কিছু হয়নি।

জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল আহসান বলেন, দলীয় কর্মসূচিতে শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু বলেন, গণঅবস্থান কর্মসূচি চলাকালে কয়েকজন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল কর্মীর মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। এতে কর্মসূচি ব্যাহত হয়নি।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বরিশালে বুধবার জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে হাতাহাতি

আপডেট সময় : ০৬:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩