সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এসিল্যান্ড প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আলোচিত সহকারী কমিশনার (ভূমি) মো.আবু বক্কর সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বরিশাল বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জন প্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কলাপাড়া উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকেই সরকারি খাস জমিতে বহুতল স্থাপনা, ই-নাম জারিসহ বিভিন্ন সরকারি কর্মকাণ্ড পরিচালনায় দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ হয় তার বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে ৫ জানুয়ারি ২০২৩ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারি সচিব মর্তুজা আল মুঈদ তার প্রত্যাহার আদেশে স্বাক্ষর করেন। অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব বরাবর আদেশের অনুলিপি পাঠানো হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈদ্যের কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এসিল্যান্ড প্রত্যাহার

আপডেট সময় : ০৯:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩