সংবাদ শিরোনাম ::
নলছিটিতে এককেজি গাঁজাসহ আটক-১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ১০১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। রবিবার(০৮ জানুয়ারী) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার ৪ নংওয়ার্ডের খাসমহল এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ব্যাগে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত যুবকের নাম হাসান সরদার(৩০)। সে খাসমহল নিবাসী মো. নাসির সরদারের ছেলে। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃত হাসান সরদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেপ্তার দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।


























