সংবাদ শিরোনাম ::
গৌরনদী দিয়াশুর গ্রামের রিক্সা চালক সোবাহান গোমস্তা কিটনাশক ঔষধ খেয়ে মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
পারিবারিক কলহের জের ধরে কীটনাশক খেয়ে সোবাহান গোমস্তা (৩২) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহত সোবাহান বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের আবু বকর গোমস্তার ছেলে।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরধরে সে কীটনাশক খেয়েছে।
কীটনাশক খাওয়ার পরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দীন আজকের ক্রাইম নিউজের প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

























