সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝালকাঠিতে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় আধা কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী কিবরিয়া খান (২৪), তার স্ত্রী হালিমা আক্তার লিজা(২৩) ও কিবরিয়ার মা মাসুমা বেগম মনি(৪৫) সহ ৩জনকে আটক রেছে।

গত সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার উত্তর সীমান্তবর্তী বেজগান ঝিলগাছ তলা মোড় থেকে মাদকের চালানসহ আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী কিবরীয়া পিরোজপুর জেলার কাউখালি উপজেলার সাহাপুরা গ্রামের সাবেক মেম্বর মাসুদ খানের ছেলে ও হালিমা লিজা ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের মৃত ইমান আলীর মেয়ে। দীর্ঘ দিন ধরে কিবরিয়া খান মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

জানাগেছে, নবাগত পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুলের নির্দেশে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান জোরদার করার অংশ হিসাবে ঝালকাঠি জেলা জুড়ে ডিবি পুলিশ একাধিক টিম ব্যাপক অভিযান চালাচ্ছে।

সেই অভিযানের ধারাবাহিকতায় ডিবির সাব ইন্সপেক্টর এইচ এম এ বাশারের নেতৃত্বে একটি মাদক উদ্ধারে বিভিন্ন স্থানে হানা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা সদরের উপজেলার সীমান্তবর্তী বেজগান ঝিলগাছ তলা মোড়ে অবস্থান নেয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ী কিবরিয়া খান, তার স্ত্রী হালিমা ও মা মাসুমাকে দেখে ডিবি পুলিশের সন্দেহ হয়।

এক পর্যায়ে পথরোধ করে তাদের দেহ তল্লাশী চালিয়ে গাজা উদ্ধার করে। এ ব্যাপারে ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, মাদক ব্যবসা নির্মূলের লক্ষে ঝালকাঠি ডিবি পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গাজাসহ আটক ৩জনের বিরুদ্ধে এসআই আবুল বাশার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে ঝালকাঠি সদর থানায় মামলা (নং-০২, তাং- ০৩/০১/২০২৩ ইং) দায়ের করা হয়েছে।

মামলার আইও এসআই সুবর্ণ চন্দ্র দে জানান, “মামলাটির তদন্তভার তার উপর অর্পন করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট সময় : ০৪:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩