সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান-মর্যাদা দিয়েছেন -শাজাহান খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান-মর্যাদা দেননি। জিয়া ও খালেদা সরকার মিলে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামের নামে বীর মুক্তিযোদ্ধাদের খুন করেছে।

আর বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান-মর্যাদা দেওয়ার পাশাপাশি সম্মানিত ভাতা, আবাসন, সুদমুক্ত লোনের ব্যবস্থা ও মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নসহ চলাফেরায় নানা সুযোগ-সুবিধা দিয়েছেন।

সোমবার (২ জানুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন প্রচারের পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে এবং নৌকা প্রার্থীদের বিজয়ী করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতি-নাতনিদের এখনি প্রস্তুতি নিয়ে রাজনৈতিক মাঠে নামারও আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন। তাই আগামী জাতীয় সংসদ সদস্য নিবার্চনে নৌকা বিজয়ে বীর মুক্তিযোদ্ধাদের নির্দেশে তরুণ প্রজন্মরা নিরলস কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বরিশাল বিভাগ সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদ্বীপ কুমার ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদসহ জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতারা। এরপর প্রধান অতিথি বরিশাল জেলা বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান-মর্যাদা দিয়েছেন -শাজাহান খান

আপডেট সময় : ০৯:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩