সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বাউফলে দেনার চাপে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীর বাউফলে শিমুল বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ এলাকায় শিমুলের বাবার বাসা থেকে রোববার (০১.০১.২৩) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ২৭ বছর বয়সী শিমুল উপজেলার গোসিঙ্গা গ্রামের প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী। তাদের দুটি শিশুসন্তান রয়েছে।
শিমুল তার বাবা বাবুল মিয়ার বাড়িতেই থাকতেন বলে জানিয়েছে পুলিশ। বাবুল মিয়া বলেন, ‘শিমুলের স্বামী নজরুল একসময় দেশে ব্যবসা-বাণিজ্য করে দেনাগ্রস্ত হয়ে পড়েন।
এবং ধার-দেনা পরিশোধ না করেই চাকরি নিয়ে দুবাই চলে যান নজরুল। ‘কয়েক মাস না যেতেই পাওনাদাররা শিমুলকে টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকে।
এ নিয়ে স্বামী নজরুলের সঙ্গে শিমুলের প্রায়ই ঝগড়া হতো। পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।’
বাউফল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আল মামুন জানান, শিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউফলে দেনার চাপে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩