সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

পরীমনির বিছানায় রক্তের ছোপ, চলমান ঘটনায় নতুন বাঁক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : একটি ছবিতে বিছানায় থাকা কোলবালিশে ছোপ ছোপ রক্তের দাগ। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, বিছানার চাদরেও ছিটিয়ে আছে লাল রক্তবিন্দু। আর তারই পাশে পড়ে আছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির পা।

আজ রোববার সকাল ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দুটি পোস্ট করেন পরী, যার ক্যাপশনে লেখা ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং….।’

হঠাৎ করে তার রক্তে মাখা ছবি দুটি নতুন করে ঝামেলার ইঙ্গিত দিচ্ছে। নতুন বছরে সকাল সকাল সে ছবি দেখে নেটিজেনদের মাথায় হাত!

এর আগে বছরের শেষ দিনে ফেসবুকে এক পোস্টে স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের আভাস দেন পরী। জানান, রাজের সঙ্গে তার সংসার ভেঙে যাচ্ছে।

পরী গণমাধ্যমকে জানান, খুব শিগগিরই রাজকে ডিভোর্স লেটার পাঠাবেন। তবে পরক্ষণেই জানিয়েছিলেন স্বস্তির খবর। অভিমান ভুলে আবারও রাজের সঙ্গে আছেন।

আর এর কয়েক ঘণ্টা পর রক্তে মাখা ছবি দেখতে পেলেন নেটিজেনরা। এরপর থেকে ভক্তদের উৎকণ্ঠা, স্বামী রাজের সঙ্গে আবার কোনো জটিলতা হলো কি না? সেই সূত্রে হাতাহাতির ঘটনা ঘটেছে কি না তা এখনো জানা যায়নি। আর কখন সংবাদ সম্মেলন করবেন সে বিষয়েও কিছু বিস্তারিত জানাননি নায়িকা।

পোস্টের নিচে মন্তব্য করার সুযোগটিও বন্ধ রেখেছেন ‘রক্ত’ ছবির এ নায়িকা। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। চুপ রয়েছেন শরীফুল রাজও। পরী-রাজ দম্পত্তি রাজ্য নামে এক পুত্র সন্তানের জনক-জননী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরীমনির বিছানায় রক্তের ছোপ, চলমান ঘটনায় নতুন বাঁক

আপডেট সময় : ১০:০০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩