সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

জামায়াতের বিরুদ্ধে তিন থানায় চার মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক প্রতিবেদক: রাজধানীর মৌচাক-মালিবাগ এলাকায় পুলিশের কর্তব্য কাজে বাধা, হামলা ও বিস্ফোরণের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি, খিলগাঁও থানায় দুটি ও শাহজাহানপুর থানায় একটি মামলা হয়েছে। চার মামলাতেই বাদী হয়েছে পুলিশ। বিষয়টি ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান নিশ্চিত করেছেন।

হায়াতুল ইসলাম খান বলেন, গতকাল জামায়াতে ইসলামী অনুমতি না নিয়েই গণমিছিল শুরু করে। মিছিল থেকে জনশৃঙ্খলা ও নিরাপত্তা কাজে নিয়োজিত থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয়। অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর রাতে ও সকালে তিন থানায় চারটি মামলা হয়।

খিলগাঁও থানায় দুটি মামলা হয়েছে জানিয়ে ওই থানার ওসি মো. ফারুকুল আলম বলেন, দুজন গ্রেপ্তার হয়েছেন। দুই মামলার বাদী এসআই রেজাউল ইসলাম। দুই মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

রামপুরা থানার ডিউটি অফিসার এসআই রহমান জানান, একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৩৫৷ বাদী এসআই মারুফ হোসেন। মামলার আসামি হাতেনাতে গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাত আরো অনেকে।

শনিবার (৩১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াতে ইসলামী পুলিশের কাছ থেকে গণমিছিলের অনুমতি নেয়নি। আমরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিয়েছি। যেহেতু তারা বিনা অনুমোদনে একটা মিছিল বের করেছে, পুলিশের ওপর হামলা করেছে। সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ আরও পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

তিনি বলেন, এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি, এভাবে বেআইনি কাজ করা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার বিষয়ে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াতের বিরুদ্ধে তিন থানায় চার মামলা

আপডেট সময় : ১১:০০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২