সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বিএনপি-জামায়াত উসকানি দিলে পুলিশ চুপ থাকবে না : কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গতকাল শুক্রবার বিএনপি ৩৩ দল নিয়ে গণমিছিল করেছে রাজধানীতে। এদের অধিকাংশের ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে যদি উসকানি দেয়, মানুষ হত্যা করে, আগুন সন্ত্রাস করে চুপ থাকবে না পুলিশ।

আজ শনিবার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আমরা সন্ত্রাস চাই না, সংঘাত চাই না। বিরোধী দলের আন্দোলন ঠান্ডা মাথায় মোকাবিলা করছে আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। আমরা অশান্তি চাই না, সন্ত্রাস চাই না। শান্তি চাই।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার মো. জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ক্যাডেট কলেজের সামনে থেকে সালাহ উদ্দিন মোড়সহ দেওয়ানগঞ্জ সড়ক ও স্টারলাইন সিএনজি পাম্প পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দু’পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

শেষে সড়ক পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রী তার মা-বাবার কবর জেয়ারত করার উদ্দেশে রওয়ানা দেন। একপর্যায়ে দাগনভূঞায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি-জামায়াত উসকানি দিলে পুলিশ চুপ থাকবে না : কাদের

আপডেট সময় : ১০:৫৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২