সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

মাকে হারালেন নরেন্দ্র মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : মাকে হারালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বয়স হয়েছিল ১০০ বছর। তার মৃত্যুর খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গেছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি।

যার মধ্যে ছিল একজন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।

অপর এক টুইটে মোদী লিখেছেন, ‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম, তখন তিনি বলেছিলেন— ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবনযাপন করো শুদ্ধ ভাবে।

গত মঙ্গলবার হঠাৎ শরীর খারাপ হওয়ায় তাকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের তরফ থেকে জানানো হয়নি।

যেদিন তাকে ভর্তি করানো হয়েছিল, সেদিনও হাসপাতালে গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভোর সাড়ে ৩টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন।

মায়ের মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি বাতিল করে আহমেদাবাদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানে পৌঁছেই মায়ের দেহ কাঁধে করে গাড়িতে তুলে গান্ধীনগরের উদ্দেশে রওনা হন। গান্ধীনগরেই তার শেষকৃত্য হবে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাকে হারালেন নরেন্দ্র মোদি

আপডেট সময় : ০৮:০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২