সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রি করলেন আ.লীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর এক লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাকিয়া পুকুরপাড় এলাকার আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটেছে।

অভিযুক্ত সেলিম রেজা খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস জানিয়েছেন, যার নামে বরাদ্দ দেওয়া হয়েছে কেবল সেই ব্যক্তিই ওই ঘরে বসবাস করতে পারবেন।

আশ্রয়ণ প্রকল্পের ঘর কোনোভাবেই বিক্রি বা হস্তান্তরের সুযোগ নেই। সরকারি আশ্রয়ণের ঘর বিক্রি করা আইনত অপরাধ।

খোঁজ নিয়ে জানা যায়, খোকসা উপজেলার ওই আশ্রয়ণ প্রকল্পে একটি ঘরের বরাদ্দ পান হারুন অর রশিদ (৭৫)।

তবে আইন লঙ্ঘন করে সেই ঘর হস্তান্তর করা হয়েছে মন্টু ব্যাপারীর কাছে। স্ট্যাম্পের মাধ্যমে ঘরটি কিনে সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন মন্টু ব্যাপারী।

আর হারুন অর রশিদ থাকেন ওই ঘরের বারান্দায়। সেলিম রেজা দেড় লাখ টাকায় ঘরটি বিক্রি করেছেন মন্টু ব্যাপারীর কাছে। মন্টু ব্যাপারী ও হারুন অর রশিদ উপজেলার সাতপাকিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় সাতপাকিয়া গ্রামে ১৩টি ঘর নির্মাণ করে উপজেলা প্রশাসন।

এর মধ্যে একটি ঘরের বরাদ্দ পান হারুন অর রশিদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রশাসনের পক্ষ থেকে তাকে ঘরের চাবি দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরের দরজায় তালা ঝুলছে। হারুন অর রশিদ বারান্দার এক কোনায় কাপড় ও টিন দিয়ে ঘেরা মেঝেতে বসে আছেন। ভয়ে তিনি কথা বলতে রাজি হননি।

হারুন অর রশিদের মেয়ে খাদিজা খাতুন বলেন, ‘অনিয়মের মাধ্যমে আমার বাবার বরাদ্দকৃত ঘরে মন্টু ব্যাপারী থাকেন।

আমার বাবার ঘর বাবাকে দেওয়া হোক। ঘরের বারান্দায় খুব কষ্ট করে বাবা মানবেতর জীবনযাপন করছেন। ঘরটি বুঝে পেলেই আমরা খুশি।’

এ ঘটনায় মন্টু ব্যাপারীর স্ত্রী মুসলিমা খাতুন বলেন, খোকসার ভাইস চেয়ারম্যান সেলিম রেজার মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ২৪ এপ্রিল ঘরটি কিনেছি।

আমার কাছে ৩০০ টাকার লিখিত স্ট্যাম্প রয়েছে। হারুন অর রশিদ বৃদ্ধ মানুষ। তাই ঘরের বারান্দায় থাকার জায়গা দিয়েছি।

অভিযোগ অস্বীকার করে খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ বলেন, এটা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত তদন্ত করে প্রতিবেদন দেবেন। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রি করলেন আ.লীগ নেতা

আপডেট সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২