সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

রংপুরে বিজিবির গাড়িতে আগুন, আটক যুবলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : রংপুর মহানগরীর চার নম্বর ওয়ার্ডের আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে নির্বাচন পরবর্তী সংঘর্ষ হয়েছে।

এতে বিজিবির একটি টহল গাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনগণ। এ ঘটনায় যুবলীগ নেতা হারাধন রায়কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পুরো এলাকা জুড়ে বিজিবি, র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ক্ষতিগ্রস্ত গাড়িচালক ওবায়দুর রহমান বলেন, ‘আমার গাড়িতে বিজিবির সদস্যরা ছিলেন। আমি গাড়ি নিয়ে আসা মাত্রই কয়েকজন হামলা চালান।

পেছনে থাকা প্রশাসনের গাড়ি ঘুরিয়ে যেতে পারলেও আমি যেতে পারিনি। তারা আমার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। অনেকে আহত হয়েছেন।’

পুলিশ জানায়, আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষ করে চলে যায় প্রশাসন। ওই কেন্দ্রে প্রথম হয় রফিকুল ইসলাম।

এর কিছুক্ষণপর খবর আসে রফিকুল হেরে গেছে। এই খবরে বিক্ষুদ্ধ হয় যুবলীগের নেতাকর্মীরা। তারা সে সময় ওই পথে যাওয়া বিজিবির অন্য ওয়ার্ডের টহল গাড়িতে হামলা করে।

এদিকে রাত সাড়ে দশটার দিকে রংপুর শিল্পকলা একাডেমি এলাকা থেকে হারাধন নামে একজন যুবলীগ নেতাকে আটক করে। হারাধন সিটির চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা।

ঘটনাস্থলে আছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।

তিনি বলেন, ‘এখন পুরো বিষয়টি আমাদের কন্ট্রোলে। তবে আমাদের কেউ মিসিং আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুরে বিজিবির গাড়িতে আগুন, আটক যুবলীগ নেতা

আপডেট সময় : ০৯:৪৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২