আগৈলঝাড়ায় পৃথক অভিযানে চারজন পলাতক আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৩:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ১০৮ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চারজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম আজকের ক্রাইম নিউজের প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান- মঙ্গবার রাতে থানার পুলিশ সহ-পরিদর্শক ও সদস্যরা উপজেলার বারহাজার গ্রাম থেকে ওই গ্রামের মৃত মকবুল তালুকদারের ছেলে জিআর ৫৩/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আকবর তালুকদার (৫৪), একই গ্রামের মৃত মহসিন তালুকদারের ছেলে জিআর ৫৩/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শাহ আলম তালুকদার, একই গ্রামের মৃত আবু বকর সন্যামতের ছেলে জিআর ৫৩/২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী খলিল সন্যামত (৬৪) এবং বাহাদুরপুর গ্রাম থেকে ওই গ্রামের নির্মল পান্ডের ছেলে জিআর ৭২/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অয়ন পান্ডেকে (২১) গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের ২৮ ডিসেম্বর বুধবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


























