সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

আগৈলঝাড়ার বাগধায় গ্রেফতার আতঙ্কে বাসর রাত পণ্ড, নববধূর ক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বিয়ে করে নববধূকে বাড়িতে আনা হলেও বাসর করতে পারেননি বর। বিয়েরদিন দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তারের পর এজাহারভূক্ত আসামি বর ইরান খান পুলিশের গ্রেপ্তার আতঙ্কে নববধূকে রেখে আত্মগোপন করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের।
২৭ ডিসেম্বর মঙ্গলবার ভূক্তভোগী পরিবারের অভিযোগে জানা গেছে, বাগধা গ্রামে অসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক খানের ছেলে ইরান খান সামাজিকভাবে বরযাত্রী নিয়ে পাশ্ববর্তী আমবৌলা গ্রামের মোক্তার আলী মৃধার মেয়ে নারগিস খানমকে বিয়ে করে রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে নিয়ে আসেন। ওই বিয়ের বরযাত্রী ছিলেন-ইরানের বড় বোন জামাতা জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল মোল্লা। বরযাত্রী থেকে ফিরে সন্ধ্যার পর আবুল মোল্লা বাগধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক খানের সাথে বাগধা পশ্চিমপাড় বাজারের বসে কথা বলেন। এ কারণে এমদাদুলকে মারধর করেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান তালুকদার। বিষয়টি জানতে পেরে যুবদল নেতা আবুল মোল্লা ওই বাজারে গিয়ে এমদাদুলকে মারধরের কথা মশিউরকে জিজ্ঞাসা করেন। এ কারণে ওইদিন রাতে স্থানীয় আওয়ামী লীগের ৩০/৪০ জন নেতাকর্মীরা যুবদল নেতা আবুল মোল্লাকে তার শ্বশুর বাড়ি (বিয়ে বাড়ি) খুঁজতে যান। সূত্রমতে, ওইদিন রাতে ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোকলেচুর রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে আগৈলঝাড়া থানায় হামলা ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেন। এ খবর পেয়ে ওই মামলার এজাহারভূক্ত আসামী নববিবাহিত ইরান খান ও তার ভাই মিরান খান পুলিশের গ্রেপ্তার আতঙ্কে নিজ বাড়ি ছেড়ে আত্মগোপন চলে যান। এরফলে নববিবাহিত ইরান খানের বাসর রাত পন্ড হয়ে যায়।নববধূ নারগিস খানম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী ইরান খানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ন্যায় বিচার চাচ্ছি। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম বলেন, মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তবে কোনো আসামি বিয়ে করেছে তা আমাদের জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ার বাগধায় গ্রেফতার আতঙ্কে বাসর রাত পণ্ড, নববধূর ক্ষোভ

আপডেট সময় : ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২