সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদাবাজি ॥ নারীসহ আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালে প্রতারণার ফাঁদে ফেলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সমম্মেলনে বলা হয়েছে শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানী ঢাকা ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। আটকৃতরা হলেন সাকিব হাসান শুভ, নাহিদ হোসেন ও নাজমা বেগম।

তারা সবাই পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট মো. শহিদুল ইসলাম আরো জানান জানান, পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত গাড়িচালক রফিকুল ইসলামের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছিল ওই তিনজনের প্রতারক চক্র।

তবে টাকা দিতে অস্বীকার করলে গত ৬ অক্টোবর তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে অভিযুক্তরা। সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করে তারা। এ ছাড়া টাকা না দিলে তার ছেলেকে হত্যারও হুমকি দেয় অভিযুক্তরা।

পরে বাধ্য হয়ে ১০ অক্টোবর দুই দফায় মোট ৮ লাখ টাকা দেন গাড়িচালক রফিকুল ইসলাম। একইসঙ্গে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পে অভিযোগ করেন তিনি। অভিযোগের তদন্ত শেষে শুক্রবার রাতে পটুয়াখালী ও ঢাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। এ ঘটনায় মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাব-৮-এর অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদাবাজি ॥ নারীসহ আটক ৩

আপডেট সময় : ০৮:৪৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২