সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে পানিতে ডুবে মোঃ সাইমন(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোঃ সাইমন খলিফা ওই গ্রামের মোঃ রাসেল খলিফার ছেলে।
স্বজনরা জানান, শনিবার সকালে ঘর থেকে বের হয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে কোনো এক সময় সে পানিতে পড়ে যায়। সাড়ে ৮টার দিকে মোঃ সাইমনকে কোথাও না দেখে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের পার্শ্বে ডোবা থেকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।


























