আগৈলঝাড়া গৈলা ইউনিয়নের মোঃ চান্দু বেপারী আর নেই
- আপডেট সময় : ০২:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
বি এম মনির হোসেনঃ-
বাংলাদেশ আওয়ামী লীগ গৈলা ইউনিয়ন শাখার সাবেক সদস্য মোঃ চান্দু বেপারী ২৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় মৃত্যু বরন করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের জানাযার নামাজ আজ বাদ আছর দাসের প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন ও গভীর শোক ও পরিবার এর প্রতি সমবেদনা জানান আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। জানাযার নামাজে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সত্তার মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ জসিম সরদার, গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার,গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমউজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি বৃন্দ ও সর্বস্তরের জনগণ।


























