সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তায় র‍্যাব সর্বাত্মক প্রস্তুত: ডিজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তায় : র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ আলম বলেছেন, আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে র্যাব সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

বিভিন্ন পয়েন্টে স্টাইকিং ফোর্সের পাশাপাশি পেট্রোল টিম ও ডগস্কোয়ার্ড থাকবে। এছাড়া বোম ডিস্পোজাল ইউনিট এবং সাদাপোষাকে র্যাব সদস্যরা মাঠে কাজ করবেন। বিশেষ প্রয়োজনে কমান্ডো টিম প্রস্তুত থাকবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের নিরাপত্তা ভেন্যু পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আগামীকাল শনিবার এই মাঠে আওয়ামী লীগের সম্মেলন আনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্মেলনের সার্বিক পরিস্থিতি এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাব প্রস্তুত। আশা করি কোনো সমস্যা হবে না।

কোনো ধরণের অপ্রীতিকর আশঙ্কা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ আলম বলেন, ‘আমরা আশঙ্কার কথা বলছি না।

র্যাব জাতীয় যেকোনো অনুষ্ঠানে নিরাপত্তার কথা চিন্তা করে। এখানে যারা আসবেন তারা যেন নিরাপত্তার মধ্যে থাকেন; বাইরের কোনো অপশক্তি এখানে ঝামেলা না করতে পারে সেই হিসেবে আমাদের নিরাপত্তা প্রস্তুতি।’

আরেক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘রাজনৈতিক উত্তাপ তো দেখি না। রাজনীতিবিদরা রাজনীতি করবেন।

সরকারি দল, বিরোধী দল থাকবে। যেহেতু সামনে নির্বাচনে সেই হিসেবে রাজনৈতিক উত্তাপ মনে হতেই পারে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তায় র‍্যাব সর্বাত্মক প্রস্তুত: ডিজি

আপডেট সময় : ০৯:০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২